বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ইন্টার স্কুল ফুটবল খেলায় পরাজিত স্কুলের ছাত্ররা জয়ী দলের ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে ইন্টার স্কুল ফুটবল খেলায় উজিরপুর সোবহান উচ্চ বিদ্যালয় একই উপজেলার চককির্তী হাই স্কুল অ্যান্ড কলেজের কাছে ৩/০ গোলে পরাজিত হলে ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাংচুরসহ ছাত্রদের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে হাজারো দর্শকের সামনে শ্বাসরুদ্ধকর পরিবেশে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং চককির্তী হাই স্কুল অ্যান্ড কলেজের নিকট পরাজিত হয় উজিরপুর সোবহান উচ্চ বিদ্যালয়।

এক পর্যায়ে পরাজিত হওয়ার জেরে সোবহান উচ্চবিদ্যালয়ের ছাত্ররা পথ রোধ করে চককির্তী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের এবং ভুটভুটি গাড়ি ভাংচুর করে ও ছাত্রদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে।

অবস্থা বেগতিক আকার ধারণ করলে ৯৯৯ নম্বরে ছাত্ররা ফোন দেয় এতে, শিবগঞ্জ থানা পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করে। এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ছাত্র চককির্তী ইউনিয়নের চককির্তী-নেপালপাড়া গ্রামের স্বপন কুমারের ছেলে দূর্জয় কুমার। সে চককির্তী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্র।

অত্র স্কুলের প্রাক্তন ছাত্র আবু রায়হান রাজু বলেন, আমরা খেলা শেষে ভুটভুটি গাড়িতে উঠে চলে আসার মূহুর্তে সোবহান উচ্চ বিদ্যালয়ের উশৃংখল ছাত্ররা পরাজিত হওয়ায় আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ভুটভুটি গাড়ি ভাংচুর করে এবং অষ্টম শ্রেণির ছাত্র দূর্জয়ের মাথা ফাটিয়ে দেয়।

তিনি সহ প্রাক্তন ও বর্তমান ছাত্ররা বলেন, ৭২ ঘন্টার মধ্যে প্রশাসন সোবহান উচ্চ বিদ্যালয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে, আমরা বসে থাকবো না। জোর আন্দোলন গড়ে তুলবো।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ছাত্ররা।

তারা বলেন, হোক প্রতিবাদ! এই রক্ত দুর্জয়ের একার না এই রক্ত ঝরেছে পুরো চককীর্তি হাই স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্রের। তাই এর কঠোর বিচার চাই।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা