বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধ মা’কে ফেলে পালালো ছেলে

চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধা মা’কে রাস্তার পাশে জঙ্গলে ফেলে পালালো কুলাঙ্গার ছেলে ও তার বৌ। আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালিগ্রাম এলাকায় রাস্তার পাশে জঙ্গলে ফেলে যায় ওই বৃদ্ধার পাষন্ড ছেলে ও ছেলে বৌ।

বৃদ্ধা মায়ের সাথে এই অমানবিক আচরণকারী কুলাঙ্গার সন্তান ও তার সহধর্মিণীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থার দাবী জানিয়েছেন, কৃষকলীগ নেতা আব্দুল হাকিম ও স্থানীয়রা।

অসহায়-অসুস্থ বৃদ্ধা মাকে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম।

বৃদ্ধার বাড়ি শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর নাককাটিতলা গ্রামে। মৃত সইবুর রহমানের মেয়ে মর্জিনা (৮২)। ৩ মেয়ে ও ২ ছেলে।

এদিকে, ঘটনাটি জানার পর আব্দুল হাকিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। তাঁর ছেলে কীভাবে তাঁকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে গেছেন, সেই কাহিনী শোনেন। বৃদ্ধার আত্মীয়-স্বজন সূত্র জানায়, ঘটনার আগ পর্যন্ত ছোট ছেলে মনিরুল ইসলামের বাড়িতে আশ্রয়ে ছিলেন বৃদ্ধা মর্জিনা।

পৌর এলাকার বালিগ্রামে ছোট বোনের বাড়ির সামনে তার মা’কে ফেলে পালিয়ে যায় কুলাঙ্গার ছেলে মনিরুল। পরে কৃষকলীগ নেতা আব্দুল হাকিমের হস্তক্ষেপে একই মহল্লার অপর ছোট মেয়ের বাড়িতে আশ্রয় হয় মায়ের। বৃদ্ধার সকল চিকিৎসা এবং ভরনপোষণের দায়িত্ব নেন আব্দুল হাকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা