বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

নাচোলে ১০ দোকান ডাকাতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই নৈশপ্রহরীকে আম গাছে বেঁধে রেখে এক রাতে ১০টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরামোড় বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১ নৈশ প্রহরীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ডাকাত শনিবার রাত ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরামোড় বাজারে ২ নৈশ প্রহরীকে ধরে বাজারের কাছেই একটি আমগাছে রশি দিয়ে বেঁধে রেখে গার্মেন্টস, কীটনাশক, চাল, টেলিকম প্রভৃতি ১০টি দোকানের তালা কেটে বেশ কিছু মালামাল ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমাস আলী সরকার ঢাকা মেইলকে জানান, শনিবার রাত ২টার দিকে ১০টি দোকানে ডাকতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের একজন নৈশ প্রহরীকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা