বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা-দোয়া মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে  খাসেরহাট বাজারে   আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ  সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  দেলওয়ার হোসেন সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম। বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জামিল উদ্দিন  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক তৌহিদুল আলম টিয়া   উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফুল ইসলাম (শরীফ), বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খাইরুল ইসলাম   ও উপজেলা আওয়ামী লীগের অংগ্য সংগঠনে নেতা কর্মীরা   । শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা