বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জিল্লার রহমানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, আলামিন আলীঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়নে কয়লারদিয়ার গ্রামের মৃত উজির বাবু ছেলে বীর মুক্তিযোদ্ধা জিল্লার রহমান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । আজ বুধবার বিকালে শ্যামপুর ইউনিয়নে নিজস্ব পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের আহমেদ,শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল মালেক , শ্যামপুর ইউপি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ভোদন ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আফসার আলী মাস্টার, প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের‌ মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুল আলম রানা সহ অন্যরা।

মৃত্যু কালে জিল্লার রহমান এর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যু র সময় তিনি স্ত্রী,২ছেলে ও ১মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের পরিবার কে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে দাফন কাজ সম্পন্ন করার জন্য ১৫ হাজার টাকা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা