বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে কৃষক দলের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে আহত  কয়েকজন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অংগ সংগঠন কৃষক দলের  ডাকা বিক্ষোভ মিছিল করার সময় মিছিলকারী ও পুলিশের সংঘর্ষ হয়েছে।  এ ঘটনায় একজন পুলিশ অফিসার ও  বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা,সাবেক সংসদ সদস্য,বীরমুক্তিযোদ্ধা, অধ্যাপক শাহ্জাহান মিঞাসহ আরো কয়েকজন আহত হয়েছে। প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা গেছে রবিবার বিকাল  সাড়ে ৫টার দিকে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে  বিএনপির ডাকে বিক্ষোভ মিছিল চলাকালে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।  এ সময় বাজারে আতংক ছড়িয়ে পড়ে এবং লোকজন বাজার থেকে এদিকওদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুটি মোটরসাইকেল ও ইসলামী ব্যাংকের তিনটি জানালা ভাঙচুর করে একটি অটোরিকশা উল্টে দেয় বিএনপি নেতাকর্মীরা। পরে বাড়তি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ইটের আঘাতে শিবগঞ্জ থানার এস আই আনাম  আহত হয়। পরে তাকে তার সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে  বি এনপি দলীয় সূত্রে জানায় সাবেক এমপি অধ্যাপক শাহ্জাহান মিঞার আহত হওয়ার বিষটি নিঃশ্চিত করেন। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান।  এ সংবাদ লেখা  পর্যন্ত  এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।  এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী  জোবায়ের আহাম্মেদ  জানান  এস আই আহত নেই। পরিস্থিতি শান্ত আছে। পুলিশ বাজারে টহল অব্যহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা