মৃত কিশোর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার
রাজারামপুর মৌলভীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাদ (১৪)। সাদ ঐ এলাকার ধোপাপাড়া প্রার্থমিক ( সঃ প্রাঃ) বিদ্যালয়ের ৫ ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর হাসিনা গার্লস স্কুল সংলগ্ন মাঠে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে, সাদ অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ কে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।