বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চকরিয়ায় সংরক্ষিত বন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার !

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক লাগোয়া সংরক্ষিত বন থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ছায়রাখালী রাস্তার মাথার দক্ষিণে মহাসড়ক লাগোয়া বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের মাথায় চুল ছিল না এবং চেহারাও বিকৃত ছিল। শরীরের বিভিন্ন অংশে পঁচন দেখা দিয়েছে। ধারনা করা হচ্ছে বেশ কয়েকদিন পূর্বে কে বা কাহারা ওই যুবককে হত্যা করে বনের ভেতরে ফেলে রাখে। এদিকে খবর পেয়ে সিআইডির ক্রাইম পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্র জানায়, শনিবার বিকালে কয়েকজন লোক পাহাড়ে পাতা কুড়াতে গিয়ে জঙ্গলে ভেতর অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরণের করেছে। চকরিয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, বনের ভেতরে অজ্ঞাতনামা যুবক লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে বেশ কয়েকদিন পূর্বে কে বা কাহারা ওই যুবককে হত্যা করে বনের ভেতরে ফেলে রেখেছে। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম পুলিশের পাশাপাশি থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বাপারে পরবর্তী আইনী প্রক্রিয়াও চলমান রয়েছে বলে তিনি জানান।##

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা