বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সোনামসজিদ স্থলবন্দর সি অ্যান্ড এফে মাদকসেবীদের হামলার অভিযোগ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সি অ্যাণ্ড এফে মাদকসেবীদের হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় সিঅ্যাণ্ডএফ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সিঅ্যাণ্ডএফ’র সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের মুত মামলত হোসেনের ছেলে মনিরুল ইসলাম মনি, মোঃ মিছু সর্দারের ছেলে গোলাম মোরশেদ, মোঃ গাধলা উড়ির ছেলে মোঃ জেম মাদক সেবন অবস্থায় সিঅ্যাণ্ডএফ অফিসে গিয়ে সিঅ্যাণ্ডএফ’র কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালিজ করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তীতে তারা ক্যাশ বাক্সে তালা ভেঙে ৩৫ হাজার টাকা ছিনতাই করে বেরিয়ে যায়। ঘটনার পরই শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন সিঅ্যাণ্ডএফ সভাপতি।
এব্যাপারে সিঅ্যাণ্ডএফ’র সভাপতি মোঃ ইসমাইল হোসেন জানান, মাদক সেবন করে অভিযুক্তরা সিঅ্যাণ্ডএফ অফিসে এসে চাঁদা দাবী করে। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়া তাঁর আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। পরে আমি শিবগঞ্জ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেছি।
এব্যপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ সিঅ্যাণ্ডএফ’র সভাপতি মোঃ ইসমাইল হোসেনে দায়ের করা অভিযোগটির সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা