বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভূমিহীন ও গৃহহীন মুক্ত শিবগঞ্জ, বাড়ি পেলো ৭৬টি পরিবার

সারা দেশে ৫২টি উপজেলার মধ্যে শিবগঞ্জ উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভার্চুয়ার পদ্ধতিতে জননেত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসন গৃহহীন ও ভূমিহীনদের সাথে যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প -২ এর অধিনে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৭৬টি গৃহহীন ও ভূমিহীণ পরিবারের মাঝে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন। শিবগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হিসাবে ঘোষণা দেন।
ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে এক শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, মৎস্য কর্মকর্তা আবু বকর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধূরী জোবায়ের আহম্মেদ। এ সময় প্রধান অতিথি বলেন সারা দেশের ২ টি জেলা এবং ৫২ টি উপজেলাকে ভ‚মিহীন ঘোষণার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান। তিনি আরো জানানা সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন করে ঘর পেলো আরো ১৩০টি পরিবার । ক-শ্রেণির শিবগঞ্জে উপজেলায় ৭৬টি ও গোমস্তাপুর উপজেলায় ১৩টি পরিবার ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তৃতীয় লিঙ্গ গোষ্ঠীদের মাঝে ৪১ বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে এ পর্যন্ত শিবগঞ্জে ৩পর্যায়ে ১১৮৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেয়া হয়েছে আশ্রয়ন প্রকল্পের সেমিপাকা বাড়ি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা