বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান ধনিকে নিশংস ভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর যুবদলের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। শনিবার (১৬ জুলাই) সকালে শহরের বাতেন খাঁর মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান অনু বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান অনু বলেন শেখ হাসিনা সরকার স্বৈরাচারী অবৈধ সরকারের সন্ত্রাসী বাহিনী যশোরের যুবদলের বিপ্লবী সিনিয়র সহ- সভাপতি বদিউজ্জামান ধনী কে হত্যা করেছে আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অন্যথায় যুবদল এই সরকারের পতনের আন্দোলন এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতেই শুরু হবে ইনশাল্লাহ। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদল, সাগর আহমেদ যুগ্ম আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদল, অপি করিম যুগ্ম আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদল ও আবু সুফিয়ান যুগ্ম আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ সদর থানা যুবদল প্রমূখ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা