বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভোলাহাটে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহটে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন স্ত্রী মোসাঃ মাহমুদা খাতুন। বুধবার (১৩ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাটখোলা পাড়ায় এই ঘটনা ঘটে।
অনশনরত স্ত্রী ভোলাহাট গ্রামের মোসাঃ মাহমুদা খাতুন জানান, মোঃ মোরসারুল হক চারুর ছেলে মোঃ মিনহাজুল আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিভিন্ন ভাবে কৌশলে আমার আপত্তিকর ছবি নিয়ে রাখে। ২ বছর পূর্বে অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলে মিনহাজুল আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে আমার বিয়ে ভেঙ্গে দেয়। পরবর্তীতে ২ মে ২০২০ তারিখে মিনহাজুল আমাকে বিয়ে করে। বিয়ের রেজিষ্ট্রারে উল্লেখ্য করেন, আমি ২ বছর আমার পিতার বাড়িতে অবস্থান করবো। ছেলে মিনহাজুল যাতাযাত করবে।
কিন্তু বিয়ের পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেই। ফোন করলে নাম্বর বøক করে রাখে। বিয়ের রেজিষ্ট্রার অনুযায়ী ২ বছর পার হলেও আমার সাথে যোগাযোগ করেনি। আমি যোগযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমার সাথে কোন কথা না বলে তাঁর পিতাকে ফোন ধরিয়ে দেই। আমার কোন ভরনপোষন দেয়নি। আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না। বহু অপেক্ষা করেও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার পেতে অনশন করছি।
ভুক্তভ‚গী স্ত্রী বলেন, মিনহাজুল আপত্তিকর ছবি ভাইরাল করে আমার বিয়ে ভেঙ্গেছিলো। সে বিয়ে করে আমাকে স্ত্রীর অধিকার দিচ্ছে না। লোকের মাধ্যমে আমাকে ডিভোর্সের প্রস্তাব পাঠিয়েছে। আমি স্বামীর সংসার করতে চাই, ডিভোর্স নিয়ে আমি কোথায় যাবো। সে আমর ইজ্জ সম্মান শেষ করে দিয়েছে।
তিনি রশ্মি দেখিয়ে বলেন, আমার নিজের বাবা মারা গেছে। এখন আমি ভাইদের কাছে বোঝা হয়ে গেছি। ভাই আমাকে রাখবে না। আমার এখন কোথাও ঠায় নাই। সকালে স্বামীর বাড়িতে আসলে আমার শশুর শাশুড়ি ও আমার স্বামী শারীরিক ভাবে নির্যাতন করে বাড়ি থেকে করে দিয়েছে। আমি স্বামীর কাছে স্ত্রীর অধিকার চাই। অধিকার না দিলে স্বামীর বাড়িতেই আত্মহত্যা করবো।

এ বিষয়ে স্বামী মোঃ মিনহাজুল বলেন, আমর সাথে প্রেমের সম্পর্ক ছিলোনা। জোর করে থানা থেকে ভয় দেখিয়ে আমার সাথে বিয়ে দিয়েছিল। আপত্তিকর ছবি বিষয়ে জানতে চাইলে মোঃ মিনহাজুল ও তাঁর পিতা সাংবাদিকদের উপরে মারমুখি হন ও অকথ্য ভাষায় কথা বলে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। খোঁজ নিয়ে জানা গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী মোঃ মিনহাজুলের বাড়িতে স্ত্রী অনশন অব্যহত রেখেছেন।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াশিন আলী শাহ বলেন, তাঁদের ব্যাপারে সমাধান করতে গিয়ে ব্যর্থ হয়েছি। আমি ঘটনাস্থালে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করলে মেয়ে কোন সমাধাণে রাজি হয়নি।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এব্যাপারে কিছু জানিনা। তবে অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা