চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে ভাসানী(৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটক কৃর্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার উত্তরউজিরপুর গ্রামের মুতঃ হুমায়ন কবিরের ছেলে ভাসানী। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তীতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১২ জুলাই ২০২২ ইং তারিখ ১৭:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দক্ষিন উজিরপুর গ্রাম হতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ০১ (এক) জন আসামী ১। ভাসানী (৪০), পিতা- মৃত- হুমায়ুন কবির, গ্রাম- উত্তর উজিরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
উপরোক্ত ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।