চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের গত ১৯ শে ষনভেম্বর ২০২০ সালে ৮জন ধান কাটা শ্রমিক সড়ক দূর্ঘনায় নিহত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারকে ৯ জুলাই শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শাহবাজপুর বালিয়াদিঘী নুরানী হাফিজিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট চল্লিশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শাহাবাজ পুর ইউ পি চেয়ারম্যান নিজামুল হক রানা, দাইপুখুরিয়া ইউ পি চেয়ারম্যান আলমগীর রেজা প্রমূখ