বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের  মতবিনিময় সভা 

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায়  আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে উপজেলা  প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনে  সম্মেলন কক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।  সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান গন,বীর মুক্তিযোদ্ধা,  উপজেলার কর্মকর্তারা সহ  শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রমূখ উপজেলায়  স্বাস্থ্য বিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদ্যাপন ও পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ ও উপজেলায় ঈদ জামাতের বিষয়ে আলোচনা করা হয়।
 ঈদের নামাজ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, নিজস্ব জায়নামাজ সঙ্গে নেওয়ার কথাও আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন- যারা এতিম বা যারা চামড়ার হকদার তারা যেন বঞ্চিত না হয় সেজন্য চামড়ার যত্ন   নিতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ যেন দূষিত না হয় সে জন্য রাস্তার ওপর কোরবানির পশু জবাই করা যাবে না এবং বর্জ্য দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা