শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিবাসী শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সকল বালক-বালিকাদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।
পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি কাঞ্চন কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি আবুল হায়াত নিজের শিক্ষা জীবনের ইতিহাস তুলে ধরে কেন্দ্রের সকল শিশুদের ভালো মনের মানুষ হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যৎ প্রয়োজনে তিনি সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে তিনি শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কেন্দ্রের সকল শিশুদের সাথে কুশল বিনিময় করেন।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মাঝে ইউএনও আবুল হায়াত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সায়রা খান, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার প্রমুখ।
উল্লেখ্য যে, সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত শিবগঞ্জ
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর হতে সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছে। বর্তমানে এ কেন্দ্রে ১৫০জন বালক-বালিকা রয়েছে।