বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

কাউন্সিলর রাজুর দুর্ব্যবহার, থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদ এক নারীর সাথে দূর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

দুর্ব্যবহারের শিকার হওয়া নারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনী এলাকার মাহাবুল হকের স্ত্রী আজমাতুল খাতুন।

কাউন্সিলর রাজুর বিরুদ্ধে থানায় করা অভিযোগ সুত্রে জানা গেছে, আজমাতুল খাতুনের প্রতিবেশী নুর ইসলামের সাথে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। নুর ইসলামের লোকজন রাজু কাউন্সিলরকে জমি-জামার জেরটি মিমাংসার জন্য ডাকলে, রাজু কাউন্সিলর তাদের পক্ষে কথা বলেন। মিমাংসা সুষ্ঠু না হওয়ায় ওই নারী প্রতিবাদ করলে, তার সাথে দুর্ব্যবহার করেন।

আজমাতুল খাতুন বলেন; ‘ রাজু কাউন্সিলর আমার প্রতিবেশি নুর ইসলমের সাথে জমি জামার বিরোধের মিমাংসা করতে এসে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আমাদের ভোটে সে নির্বাচিত হয়েছে, তার গালিগালাজ কেন শুনব। আমি এর বিচার চাই।’

অভিযুক্ত কাউন্সিলর রাজু বলেন; ‘ ওই নারীর স্বামি আমার খুব কাছের ছোট ভাই। ছোট ভাইয়ের বউ হওয়ার সুবাদে একটু তুই-তুকারি করেছি মাত্র। আমার বিরুদ্ধে থানায় করা অভিযোগ গুলো উদ্দেশ্য প্রণোদিত।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন; ‘ শিয়ালা কলোনির আজমাতুল নামের এক নারীকে গালিগালাজ করায়, ওই নারী রাজু কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা