বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

দূর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে থাকার অঙ্গিকার এনটিভির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ও প্রাকৃতিক দূর্যোগ ও দুর্বিপাকে কবলিত মানুষের পাশে থাকার অঙ্গিকার করে এনটিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার (৩ জুলাই) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভাসহ কেক কাটার আয়োজন করা হয়।

এনটির স্টাফ করসপন্ডেন্ট শহিদুল হোদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মুন্টু।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেছেন; এনটিভি সবসময় দূর্নিতী আর অনিয়মের প্রতিবাদ করে, সাথে সত্যটাও জনসম্মুখে তুলে ধরেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারে একধাপ এগিয়ে এনটিভি। প্রতিষ্ঠানটি সবসময় সব শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে।

দূর্যোগ ও দূর্বিপাকে পড়া মানুষদের পাশে থাকার অঙ্গিকার করে এনটির স্টাফ করসপন্ডেন্ট শহিদুল হোদা অলক। আলোচনা সভা শেষে কেক কেটে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মুনিরুল ইসলাম বাদল, নাসিম মাহমুদ, আজিজুর রহমান শিশির, কামাল উদ্দিন, আমিনুল ইসলাম, রবিউল হাসান ডলার, আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগির কবির কামাল, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ষোষ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজিদুক হক সাজু, সাধারণ সম্পাদক কামাল সুকরানা, জোহরুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহনেওয়াজ দুলাল, আব্দুর রব নাহিদ, আসাদুল্লাহ, মেহেদী হাসান শিয়াম, ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পি ফাজার রহমান মানি, ফায়জুর আহমেদ হিরক, সমাজ সেবক আলহাজ্ব একরামুল হক, স্কুল শিক্ষক সফিউল আজম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মুঞ্জের আলম মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা