বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী গোসল করতে নেমে নিখোঁজ ৫ ঘন্টা পর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ ৫ ঘন্টা পর লাশ উদ্ধার । নিহত কলেজছাত্র চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা (২১)। নিহত মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়ার বাসিন্দা। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় এঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায়, বিকেল ৪ টায় মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আহত অবস্থায় স্থানীয়রা আরেক স্কুলছাত্র তালেবকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তালেব।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ জন ছাত্র একসঙ্গে গোসল করতে নামে। বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে, পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল ৫ ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা