বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে তথ্য আপার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১০০ জন ছাত্রী অংশ নেয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলান অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) ফৌজিয়া আক্তার  প্রমূখ।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) ফৌজিয়া আক্তার বলেন, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা প্রকল্প এসডিজির লক্ষ্যমাত্রায় নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সমান ভূমিকা নিশ্চিতকরণে কাজ করছে। তৃণমূলের গ্রামের সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যই তথ্য আপা কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে শিক্ষা, কৃষি, আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির আবেদন, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হয় আরো বলেন, তথ্য আপা প্রকল্পটি এখন পর্যন্ত বিভিন্ন গ্রামে মোট ৬৮টি উঠান বৈঠক করেছে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতাকে আরো ত্বরান্বিত করবে।
এছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মহিলাদের বাল্য বিবাহ,সন্ত্রাস, মাদক জুয়াসহ বিভিন্ন সামাজিক ব্যাধি কিভাবে নিয়ন্ত্রন করা যায় সে ব্যাপারে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে গ্রামের নারীদের সাথে উঠান বৈঠক করে সরকারী সেবাগুলো মহিলাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা