বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতি রেজাউল করিম (৫০) জেলার সদর উপজেলার সুনন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের মো.জোহাক এর ছেলে । পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন। জেলা কারাগার সূত্রে জানা গেছে, মৃত রেজাউল করিম নাস্তা করার সময় বুকে তীব্র ব্যথ্যা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় সদর থানায় জেলা কারাগারের পক্ষ থেকে ১টি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার।

এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরুন নাহার জানান, মৃত রেজাউল কমির বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে (Cardio respiratory failure) চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, জেলা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে, বিচারাধীন একটি মামলার আসামী মোঃ রেজাউল করিম গত ৭ জুন থেকে জেলা কারাগারে বন্দিছিলেন ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা