চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ২ দিন পর শিশু সিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুন) নাচোল উপজেলার মল্লিকপুরে সিফাতের লাশ উদ্ধার করা হয়। এর আগে ১৬ জুন দুপুরে ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গার নিমগাছি এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই শিশু।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।
ওসি মাহবুব বলেন, নিখোঁজের দিন দুপুর থেকে ডুবুরিসহ সিফাতের পরিবারের লোকজন খুঁজতে থাকে। তবে পরের দিব ডুবুরিদল উদ্ধার কাজ বন্ধ করে দিলেও পরিবারের লোকজন উদ্ধারকাজ চালিয়ে যায়। আজ শনিবার (১৮ জুন) সকালে মল্লিকপুরে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনসহ পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।