বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মহানবীকে কটূক্তি : গোমস্তাপুরে  বিক্ষোভ মিছিল

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার রহনপুর কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল ষ্টেশনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন রহনপুর পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, রহনপুর ষ্টেশন বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, নুনগোলা জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর রফিকসহ অন্যরা।এসময় বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিচার চেয়ে আজকের এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। দ্রুত সময়ের মধ্যে এসব অবমাননাকারীদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় সকল পন্য বয়কট সহ দেশের সরকার প্রধানের পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি জানানোর দাবি জানাই।
অবিলম্বে নুপুর শর্মা ও নবীন জিন্দাল আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা না হলে আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ার দেন বিক্ষোভকারীরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা