চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২ টায় খামার বাড়িতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসাক একেএম গালিভ খান।
উদ্বোধনকালে ডিসি গালিভ খান বলেন, মধুমাসে ফল মেলা এটি মহতী উদ্যোগ। এ মেলায় বিভিন্ন ধরনের ফল সংগ্রহ হয়। এ মেলায় আসলে জানা অজানা সব ধরনের ফলের দেখা মিলে। এসব মেলায় সাধারন মানুষ আসলে কৃষির উপর তাদের গুরুত্ব বাড়ে।
মেলা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান,
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভাসহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ মেলায় ৪টি স্টল আছে। ওইসব স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির আম, কলা,খেজুর,কাজুবাদাম,ডেউয়াসহ অনেক রকমের ফল আছে। এ ছাড়াও মেলায় আচার কর্নারও রয়েছে।