বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

৬নং কানসাট ইউপি নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান পদে সেফাউল মুলক নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬নং কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীকে প্রায় ১৬৮২৭ হাজার ভোট চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৫৬৩ ভোট।
১৫ জুন বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টার সময় পর্যন্ত। বিরতহীন ভোটগ্রহণ ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা তাদের ভোটারাধিকার কম সময়ে সহজেই প্রয়োগ করতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ভোট ৫৯৫ ভোট, নৌকা প্রতীক ভোট পেয়েছে ১ হাজার ১৪৮ ভোট। ২ নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ৯৫০ ভোট, নৌকা প্রতীক ভোট পেয়েছে ৮২০ ভোট, ৩নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৯৭৬ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৮৫৬ ভোট, ৪নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮৪৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯৩৭ ভোট, ৫নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৬৫১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৫২ ভোট, ৬নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৯৯২ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৪৬৮ ভোট, ৭নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ৫৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৯৯ ভোট, ৮নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৮১১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৯০০ ভোট, ৯ নং মটরসাইকেল প্রতীক পেয়েছে ২ হাজার ১২১ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৫৫ ভোট ও ১০ নং কেন্দ্রে মটরসাইকেল প্রতীক পেয়েছে ১ হাজার ৫৮৭ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৮১৯ ভোট।
এব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১৬ হাজার ৫০০শতর ও বেশি ভোটপেয়ে চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৫৬৩ ভোট।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা