শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে সেন্টু শেখ)৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ। আটককৃর্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত রুকু শেখ এর ছেলে সেনটু শেখ(৩৫)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ধুপপুকুর মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের পূর্ব দিকে কানসাট হতে সোনামসজিদ গামী পাঁকা রাস্তার উপর হতে কাম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-১০২(একশত দুই) বোতল (খ) মোবাইল ফোন-০১(এক)টি, (গ) সীমকার্ড-০২(দুই)টি এবং (ঘ) ফেন্সিডিল বহনকারী ক্যারেট-০১(এক) টি সহ আসামী ১। মোঃ সেন্টু শেখ (৩৫), পিতা-মৃত রুকু শেখ, মাতা-মৃত গুধি বেগম, সাং-তারাপুর ঠুটা পাড়া, ইউপি-মনাকষা (৮নং ওয়ার্ড), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উল্লেখ্য যে, উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় রেখে বহনের সময় র্যা ব কর্তৃক গ্রেফতার হয়। উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।