চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার পেয়াজপট্টি থেকে সমাবেশটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশে ৫শাতাধিকেরও বেশি নেতাকর্মী অংশ গ্রহন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ বিএনপির সাবেক সাধারন সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম,আলম চেয়ারম্যান ,খায়রুল চেয়ারম্যান, আলহাজ্ব আমিনুল ইসলাম,মুকুল বিশ্বাস , শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু শিবগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ সায়েমা খাতুনসহ ছাত্রদল,কৃষকদল,ওলামাদলসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।