বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ম্যাংগো ট্রেনে আম ও শাকসবজি পরিবহন করা যাবে

Exif_JPEG_420

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকাল ৪ টায় এ ট্রেনটি উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের  (পশ্চিম) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম।
৮ ওয়াগানে ৩শ মেট্টিক টনের অধিক আম পরিবহন করা যাবে স্পেশাল ম্যাংগো ট্রেনে। এ বিশেষ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপন্যও কম খরচে ঢাকায় নেওয়া যাবে। সপ্তাহে ৭ দিনই চলা এ ট্রেনটি রহনপুর রেলস্টেশন থেকে বিকেল ৪ টায় ছেড়ে রাত পৌনে ২টায় ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে। পন্য লোড-আনলোড করতে পথিমধ্যে ১১টি স্টেশনে যাত্রা বিরতি নিবে এ ট্রেন। এ পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়বে ১.৩১ টাকা আর রাজশাহী থেকে ১.১৭ টাকা।
জানা যায়, রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে পথিমধ্যে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের পর তেজগাঁও গিয়ে থামবে।
উদ্বোধন কালে রাজশাহী রেলওয়ের কর্মকতা (পশ্চিম) শহিদুল ইসলাম বলেন, কম খরচে সব ধরনের কৃষি পণ্য ঢাকায় নেয়ার জন্য তৃতীয় বারের মতো এ স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হলো। কুরিয়ার সার্ভিসে একটন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর আমাদের ট্রেনে খরচ পড়বে মাত্র ১ হাজার ১১৭ টাকা। এবার কম খরচে আম পরিবহনের পাশাপাশি এ পরিবহনে লিচু, ডিমসহ সব ধরনের কৃষিপণ্য ঢাকায় নেয়া যাবে।
ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুরের উপজেলা আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা