বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইয়ে আদালতের বারান্দায় আসামীকে মারধর

চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় আসামীকে এলোপাথারী মারধর করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার ৬ জুন সকাল ১১ সময় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় তলার বারান্দায় এই ঘটনা ঘটে।

ভূক্তভুগি আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের নয়াগোলা উত্তর ভবানীপুর গ্রামের মৃত সাজ্জাত আলীর ছেলে মোঃ সফিকুল ইসলাম (৪৮), তিনি অফিস সহায়ক পদে সিজিএম নওগাঁ জেলা জজ কোটের কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটি মামলার হাজিরা দিতে সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আসেন। এরপর কোর্টের ৩য় তলায় লোকটিকে হঠাৎ করে কয়েকজন মিলে মারধর করে জামা ছিড়ে চলে যায়।

এ ব্যাপারে সফিকুল ইসলাম জানান, একটি পিটিশন মামলায় হাজিরা দিতে আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোটের পেশকার মোঃ ইয়ামিন করিব ডলারের নির্দেশে জেলা জজ কোটের জারী কারক মোঃ গিসারত আলী, মুকুল আলী, সেসেন সহকারী তারেক আলী ও অতিরিক্ত জেলা জজের অফিস সহায়ক মোঃ রুবেল আলী আমাকে এলোপাথারী কিলঘুশি মারে এমন কি আমাকে পায়ের সেন্ডেল দিয়েও আমাকে মারা হয় এবং আমার পরনে থাকা পান্জারীও ছিড়ে ফেলে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হুমায়ন করির ঘটনার সত্যোতা নিশ্চিত করে জানান আদালত প্রঙ্গনে এ ধরনের ঘটনা নেক্কারজনক দ্রুত এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর কোটের পেশকার কাওসার আলী, সদর কোট ফাড়ির এসআই মোহসিন মিয়া।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা