শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড় হতে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া(২৮) কে গ্রেফতার কওে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ জাকির হোসেন। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প বৃহস্পতিবার বিকেল ৬.১৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০২ জুন ২০২২ ইং তারিখ ১৬:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট পল্লী বিদ্যুৎ মোড় হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং ৭৩ তারিখ ২৯/৯/২০১৯, প্রসেস নং ৯৩/২১ তারিখ ০৩/০৩/২২, জিআর ৫৭২/১৯ (শিবগঞ্জ) মোতাবেক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ৩৬(১) এর ১০(ক) ধারায় ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ জাকারিয়া হোসেন (২৮), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মোবারকপুর উপরটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।