বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভারতে পাচার হওয়া পাঁচ নারী,বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

ভারতে পাচারের শিকার পাঁচ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা নারীরা হলেন, বরিশাল জেলার সুলতানা খাতুন (২২), একই জেলার তানজিলা তন্নি (১৯), কিশোরগঞ্জ জেলার  কুলসুম খাতুন (১৮), একই জেলার জেসমিন আক্তার (২২) ও নরসিংদি জেলার রত্না খাতুন (২২)।

রত্না খাতুন বলেন, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসা বাড়ির কাজের সময় পুলিশ তাদের আটক করে জেলাহাজতে প্রেরণ করে।

 

পরে একটি  এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি শেল্টার হোমে থাকেন। আজ দেশে ফিরে আসেন।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, পাঁচ নারী দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের এরিয়া কোয়া-অডিনেটর রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা