বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চকরিয়ায় মহাসড়কে পিকআপের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ইমদাদ হোসেন (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার মহাসড়ের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নস্থ বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক ইমদাদ হোসেন ঢাকা-১২৩১,উত্তরখান এলাকার শাহা মাজার রোর্ডস্থ ১৮৮১/এ নম্বর বাসার মৃত অহিদুর রহমানের ছেলে। মৃত্যূর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার এসআই মোর্শেদুল আলম ভূঁইয়া। তিনি বলেন, সড়ক দদুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ইমদাদ হোসেন কক্সবাজারে ভ্রমণে আসছিল। ভ্রমণ শেষে শুক্রবার দুপুরের দিকে তারা ৬ জন বন্ধু ৬টি মোটরসাইকেল যোগে ঢাকা নিজ বাসায় ফিরছিল। প্রতিমধ্যে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বুড়ির দোকানের সামনে পৌছলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী গ্যাসের টাংকি ভর্তি পিকআপ গাড়ীর সাথে মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইমদাদ গাড়ী থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়।নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ডি৫০-টিভি/চকপ

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা