বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শুমারি ও গৃহগণনা জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” স্লোগানে আগামী ১৫-২১ জুন দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা-২০২২। জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুমারি জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে মে (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যার গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান, শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আসাদুর জামান, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিয়াউল হক, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম-২০২২ সফল করার জন্য উপজেলার সকল জনসাধারণের সহযোগীতা কামনা করেন।
পরিসংখ্যান কর্মকর্তা জানান শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ১৪টি জোন করা হয়েছে। উপজেলায় ২৩৮ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৪০১ জন কর্মীর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রিক ডিভাইস এর মাধ্যমে জনশুমারি ও গৃহগণনার কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা