বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গোমস্তাপুরে রাস্তার পাশে পড়েছিলো মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তির নাম, নজরুল ইসলাম (৫৩), পেশায় তিনি কশাই। তাকে সবাই নজরুল কসাই নামেই চেনেন। তার বাড়ি রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলিপ কুমার দাস জানান, স্থানীয়দের দেখা খবরের ভিত্তিতে পুলিশ একটি মুরগীর খামারের পাশে, রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকা থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরিরে কোন আঘাতের চিহ্ন নেয়, তার গলার কাছে পরনের শার্ট পেচানো ছিলো, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা