শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এখলাসপুর গ্রামে সন্ধ্যা ৭টার দিকে পিছন থেকে মুখে গামছা বেধে কান ডাকতের দল নিজ বাসভবনে নিয়ে বেধড়ক পিটনি দেয়।
আহত ব্যক্তি চাকলা গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ নাদিম(২০)। খবর পেয়ে আত্নীয়স্বজনরা ঘটনাস্থল থেকে নাদিমকে উদ্ধার করে প্রথমিক চিকিৎসা দেওয়ার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসা শেষে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এমএস সবুজ হায়াত নাদিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নাদিমের সঙ্গে কথা বলে জনানা যে, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বাগানে বিষ দিয়ে এখলাশপুর গ্রামের উপর দিয়ে বাড়ির আসছিলাম। কিন্তু রাস্তায় পিছন থেকে ৫-৬জন লোক হাঠাৎ আমার চোখ এবং মুখে গামছা দিয়ে বেঁধে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়েও রড ও হাতুড়ি দিয়ে মেরে আমার দুটি হাত ও একটি পা ভেঙে দিয়েছে।
ঘটনার বিবরণ জানতে চাইলে বলেন তাদের সঙ্গে আমার পূর্বের কোন শত্রুতা বা ঝগড়াঝাঁটি নেই, কি কারনে আমাকে তারা মারলো আমি নিজেই জানিনা?
এ ঘটনার বিষয়ে দায়পুকুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ বাবুল আক্তারের কাছে জানতে চাইলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী যুবায়ের হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ঘটনার বিষয়টি আমি শুনেছি, তবে এখনো কেউ কোনো অভিযোগ করেননি করলে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।