বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ গার্লস স্কুলের হীরক জয়ন্তী উদযাপন

শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী-২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি, উৎসব গীতি আলেখ্য, সঙ্গীত, তাৎক্ষনিক বক্তৃতা সহযোগে সাড়ম্বরে বিদ্যালয় প্রাঙ্গনে হীরকজয়ন্তী উৎসব পালিত হল।
বিদ্যালয়ের পত্রিকা ‘প্রয়াস’ ও দেওয়াল পত্রিকা ‘স্পন্দন’ প্রকাশিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ‘রূপসী বাংলা’ নামে একটি গীতি আলেখ্য পরিবেশন করেন এমনকি দেওয়ালিকা দ্বারা সজ্জিত করে পুরো ক্যাম্পাস।
মুন্নুজান ইসলাম ও মিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৩-চাঁপাইনবাবগঞ্জ-১আসনের সাংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান সহ বীর মুক্তিযোদ্ধা গন, অত্র কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর মাঝে ক্রেস, চাদর ও দুইটা করে ডায়েরি দেওয়া হয়।
উল্লেখ্য বিভিন্ন জনপদে কোন বিশেষ ব্যক্তি বা ঘটনা বা কোন কিছুর প্রতিষ্ঠার সময়কালের সূত্র ধরে জয়ন্তী বা জুবিলীর কথা শোনা যায়। এর প্রবর্তন হয়েছে প্রাচীন রোমান সভ্যতা থেকে। বর্তমানে জয়ন্তী পালনের পরিব্যাপ্তি প্রায় সর্বক্ষেত্রে লক্ষণীয়, যেমন- স্বাধীনতা, রাজ্যাভিষেক, ব্যক্তি, ভাষা, প্রতিষ্ঠান, ঘটনা, যুদ্ধ জয়, আবিষ্কার, খেলাধূলা ইত্যাদি। এই জয়ন্তী পালন এখন আর অনানুষ্ঠানিক নয়, প্রায় প্রতিটি দেশে স্ব স্ব আঙ্গিকে পুরোপুরি আনুষ্ঠানিক হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা