চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়ন থেকে শাহরিয়ার নাজিম জয়(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ চাপাই ক্যাম্প। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর মহাজনপাড়া গ্রামের মাসুদ রানা ছেলে শাহরিয়ার নাজিম জয়(২২)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প শুক্রবার দিবাগত রাত প্রায়১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ৩০ এপ্রিল ২০২২ ইং তারিখ ২১:৪০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালাপাড়া গ্রামস্থ লালাপাড়া মোড় হতে অনুমান ১০০ গজ দক্ষিণে পাঁকা রাস্তারপাশে জনৈক মোঃ মনসুরের আম বাগানের মধ্যে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। (ক) হেরোইন-৩৩০ (তিনশত ত্রিশ) গ্রাম, (খ) ইয়াবা ট্যাবলেট-১২৫ (একশত পঁচিশ) পিচ, (গ) মোবাইল ফোন-০১(এক)টি এবং (ঘ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ শাহরিয়ার নাজিম জয় (২২), পিতা-মোঃ মাসুদ রানা @ ইয়াসিন, মাতা-মোছাঃ নাহিদা আক্তার, সাং-দৌলতপুর (মহাজনপাড়া), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।