বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার সৌরাব আলি সাংবাদিক।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি মুরগির খামারের আড়ালে ফেনসিডিলের বেচাবিক্রির দায়ে হাতেনাতে ৮০ বোতল ফেনসিডিলসহ এমদাদুল নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান টি পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর (ঢুলিপাড়া) এলাকার মৃত মতিবুর রহমানের ছেলে এমদাদুল হক ওরফে এনদাদুল হক (৩০)। জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অফিসার ইনচার্জ ওসি বাবুল উদ্দিন সরদার ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে আজমতপুরে আসামি এমদাদুলের পোল্ট্রি মুরগির খামারের ভেতর একটি অ্যাপাচি মোটরসাইকেলের সীটের নীচে বিশেষ কায়দায় ফেনসিডিল সাজানোর সময় ডিবি পুলিশ আসামি কে ধরে ফেলে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা