চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংকের ভিতরে ব্লিচিং পাউডার সহ ভারতীয় ২২চাকার একটি ট্রাকে দাঁড়িয়েছিল। বিকেল ৩.৩০ মিনিটে হঠাৎ ট্রাকের ভেতর থেকে আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এরই মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে পাশে থাকা আরও দুটি ট্রাকের বডিতে আগুন লেগে যায় । শিবগঞ্জ পায়ার সার্ভিসে খবর দিলে,স্টেশন লিডার ,কাদেরী কিবরিয়ার টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন । কি পরিমান ক্ষতি হতে পারে সেটি এখনও নিঃশ্চিত হতে পারা যায় নি।