বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে তথ্য আপার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) ফৌজিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি বেগম বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা প্রমূথ।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) ফৌজিয়া আক্তার বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।
এক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে  বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
যেমন-নারী শিক্ষার হার বাড়ানো, তাদেরকে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ করা, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা