বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আর চলবেনা ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ২৩ জুন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর বন্ধ করে দেয় কর্তৃপ¶। ছবিটি ১৩ জুন উদ্বোধনী দিনে তোলা। আমের স্বল্পতা এবং লোকসানের কারণে চালুর ১১ দিনের মাথায় বন্ধ হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ফল ও সবজি বহনকারী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি। যদিও কর্তৃপ¶ লোকসানের কারনে ট্রেনটি বন্ধ হয়নি বলে দাবি করেছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে চলতি বছরের ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয় এবং ২৩ জুন সর্বশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আল মামুন। তিনি জানান, শুক্রবার থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আর আম পরিবহন করা হবে না। সর্বশেষ ২৩ জুন এই স্টেশন থেকে ট্রেনটিতে ৩ হাজার ১৮৫ কেজি আম পরিবহন করা হয়। তিনি আরও জানান, রহনপুর রেল স্টেশন থেকে মোট ২৯ হাজার ৫৪৩ কেজি আম পরিবহন করা হয়েছে। এখান থেকে রাজ¯^ আয় হয়েছে ৩৮ হাজার ৯৬১ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চলতি বছর ৪৫ হাজার ৬২৪ কেজি আম পরিবহন করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এখান থেকে আয় হয়েছে ৬১ হাজার ৪৬৯ টাকা। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, ‘তৃতীয়বারের মতো গত ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। সর্বশেষ ২৩ জুন এই ট্রেনটি আম পরিবহন করে। ২৪ জুন থেকে এ ট্রেনটি আর চলবে না বলে আমাদের জানানো হয়েছে’।

এদিকে রেলওয়ের একাধিক সুত্র জানায়, ‘চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী হয়ে প্রথম দিনে ৩৩ হাজার কেজি আম পরিবহন করেছে ট্রেনটি। এ থেকে আয় হয়েছে মাত্র ৩৮ হাজার টাকা। কিন্তু ট্রেনটির একদিনের খরচ ১ লাখ ২০ হাজার টাকা। ফলে লোকসান হয়েছে ৮২ হাজার টাকা’। করোনায় আমের সরবরাহ কম থাকায় গত বছরও প্রায় তিনগুণ লোকসান গুনতে হয়েছিলে ট্রেনটিকে। ফলে এক সপ্তাহ পরে বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেনটি। আর এবছর আমের মৌসুমে মধ্যভাগে ট্রেনটি চালু হওয়ায় এবারও চালুর মাত্র ১১ দিনের মাথায় বন্ধ করে দেয়া হলো ট্রেনটি।

এ বছর এমনিতেই আমের সঙ্কট। তার উপর দেরীতে ট্রেনটি চালু হওয়ায় ব্যপক লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে আম পরিবহন সেবাটি। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এ্যান্ড কর্মাস এর পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, এ বিশেষ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপণ্যও কম খরচে ঢাকায় নেওয়া যায়। এ পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়ে ১ দশমিক ৩১ টাকা। কুরিয়ার সার্ভিসে একটন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর ম্যাংগো স্পেশাল ট্রেনে ট্রেনে খরচ পড়ে মাত্র এক হাজার ১১৭ টাকা।এরপরও ট্রেনটি জনপ্রিয় হতে না পারাটা দু:খজনক। তিনি ট্রেনটিকে জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট বিভাগকে সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি চাষীদের আরও এগিয়ে আসার অনুরোধ জানান।

এ ব্যাপারে রাজশাহী রেলওয়ের কর্মকতা (পশ্চিম) শহিদুল ইসলাম বলেন, আম ¯^ল্পতার জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গেছে। এ ট্রেনে লোকসানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটি একটি সেবামূলক সার্ভিস তাই লোকসানটা মূখ্য বিষয় নয়। মূলত আমের ¯^ল্পতায় এর প্রধান কারণ। তবে এবছর লোকসানের পরিমানটি তিনি জানাতে পারেননি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা