বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রোববার (১৯ জুন) সকালে শেখপাড়া ডিসিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল্লাহ আল আজিজ (১২)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। আর ওই এলাকার নাইমুল হক মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে আজিজ মোটরসাইকেল করে রোকনপুর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথে শেখপাড়া গ্রাম সংলগ্ন ডিসিরমোড়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় মোটরসাইকেলের পেছনে থাকা ছেলে আজিজ ট্রাকের চাকায় পড়ে গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত স্কুলছাত্রের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের কাছে ওই ছাত্রের মরদেহ তুলে দেওয়া হয়েছে। ট্রাকটি স্থানীয় জনতা আটক রেখেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা