বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বিদেশে আম রপ্তানির জন্য কার্গো বিমান কিনবে সরকার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বাংলাদেশে উৎপাদিত আম বিদেশে রাপ্তানির জন্য ২টি কার্গো বিমান কিনবে সরকার। ইতিমধ্যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আম ছাড়াও ওই কার্গো বিমানে শাক-সবজিও বিদেশে পরিবহন করা যাবে।

রোববার (১৯ জুন) দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাটে ববঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আম উৎসবের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

প্রতিমন্ত্রী মাহবুব বলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলার সব জায়গায় আমের গাছ আর গাছ। বিশ্বের কাছে এমন মহতী উদ্যোগ তুলে ধরতে হবে। এ জেলার আম খুব মিষ্টি। দেশজুড়ে এ জেলার আম প্রশংসিত। এ জেলায় পর্যটকরা আম খেতে আর ঘুরতে আসলে যেন হয়রানী না হয় সেজন্য সরকার ট্যুরিষ্ট পুলিশের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, রাজশাহীতে অত্যাধুনিক এয়ারপোর্ট নির্মাণ করা হচ্ছে। যাতে করে নিরাপদ ভাবে প্লেন আকাশপথে উঠানামা করতে পারে।

সোনামজজিদ,তোহাখানা,দারাসবাড়ি এলাকার সড়ক ও ট্যুরিষ্ট পুলিশের বিষয়ে মাহবুব বলেন, চাঁপাইনবাবগঞ্জ- সোনামজজিদ সড়কটি প্রস্তত করতে স্থানীয় মাননীয় সংসদ সদস্য বলেছেন। ইতিমধ্যে যাচাই বাছাইয়েরও কাজ চলছে। পর্যটকরা এ এলাকায় আসলে, তাদের নিরাপত্তা দিচ্ছেন পুলিশ।

রেল যোগাযোগব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রেলমন্ত্রীর সাথে কথা বলে পর্যটকদের যাতাযাতের জন্য একটি ট্রেনের দাবী জানাব।

পদ্মা সেতু নিয়ে প্রতিমন্ত্রী মাহবুব তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এ সেতু বিভিন্ন জেলার অর্থনীতিতে বিটার অবদান রাখবে। এ সেতু বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াবার প্রতীক। সরকার মেট্ররেল নির্মাণ করেছে। যোগাযোগ ব্যবস্থাও আগের চেয়ে উন্নত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন, যুগ্ম সচিব তহমিনা ইয়াসমিন, চেয়ারম্যান আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী অফিসার আবু তাহের মুহাম্মদ জাবের, রাজশাহী বিভাগীয় কমিশনারের এনডিসি জিএসএম জাফরুল্লাহ,
শিবগঞ্জ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, জেলা পুলিশ সুপরার এএইচএম আব্দুর রকিবসহ অনান্যরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা