বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর খোতনাআলী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সফিকুলের পরিবারকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিএনপি নেতা মোঃ শফিউর রহমান (রাইহান) এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১২ মে (মঙ্গলবার) বিকেলে তিনি স্বশরীরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সফিকুলের হাতে আর্থিক নগদ অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন এম, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলী, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বাবুসহ ৭ নং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতা রাইহান বলেন, বিগত সময়ে যেমন আমাদের দল বিএনপির নেতাকর্মীরা বিপন্ন মানুষকে বুকে আগলে রেখেছিলেন, বিপদে পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনিভাবে আগামীদিনেও সর্বসাধারণের বিপদে আপদে পাশে থাকবেন।
উল্লেখ্য, গত ১০ মে (রবিবার) রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর খোতনাআলী গ্রামের সফিকুলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘরে থাকা ২টি গরু ,৩ টি ঘর এবং ঘরে থাকা ফ্রিজ, সোনার অলংকারসহ ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা