বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভূয়া কার্ড বানিয়ে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে গ্রেপ্তার ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড বানিয়ে নিম্নমানের চাল বিতরণ করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জেসমিন বেগম ও তার সহযোগি কামরুল হাসান মিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পলশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়। এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছে তারা। সেটি যৌক্তিক কিনা আদালত সিদ্ধান্ত নেবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে দুস্থ কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠে জেসমিন বেগম ও তার সহযোগি কামরুল হাসান মিদুল বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে ২৩ এপ্রিল শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা