বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তা ও রাস্তার জমি জোরপূর্বক দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া রাস্তার দুই পাশে ভরাট করে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। রাস্তা দখলের কারণে এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্তিনগর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে শুরু করে প্রায় ২৫-৩০ ফুট রাস্তার জমি দখল করে সীমানা প্রাচীরসহ বাড়ি নির্মাণ করেছেন মৃত সাজ্জাদ আলী মন্ডলের ছেলে মজলুর রহমান, জবুর ছেলে কাইয়ুম আলী ও আলতুর রহমান।
এছাড়া মজলুর রহমান বাড়ি নির্মাণের সময় রাস্তার ওপর ঢালাই ও ইটের ভাঙারি ফেলে রাখায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, ফলে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর হাঁটুসমান পানি জমে যায়, যার কারণে পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
হাসান আলী, জেন্টু, জমিমসহ স্থানীয় বাসিন্দারা জানান, এই একটি রাস্তার ওপর নির্ভর করে তিনটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার ওপর অবৈধ নির্মাণ কাজের কারণে সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মজলুর রহমান বলেন, “আমি সরকারি যে জমি দখল করেছি, তা ছেড়ে দেব এবং রাস্তার ওপর যে ইটের ভাঙারি ফেলেছি, তাও সরিয়ে নেব।”
অন্যদিকে কাইয়ুম আলী ও আলতুর রহমানকে বাড়িতে না পেলেও তাদের পরিবারের সদস্যরা জানান, “আমরা মহিলা মানুষ, এ বিষয়ে আমাদের জানা নেই। মালিক বাড়িতে এলে জানানো হবে।”

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা