বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ৮ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় উপজেলার মনাকশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাহাপাড়ায় ধানের শীষের নির্বাচনী নারী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এসময় তিনি বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন দেশের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চায়। বিএনপিতে যোগদানকারীরা হল; ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ আশরাফুল হোক, পিতা মৃত্যু কুবেদ আলী, আব্দুল সালাম, পিতা ফোজলুল হোক, মোহাম্মদ বারিকুল ইসলাম, পিতা হোসেন আলী, হাবিবুর রহমান, পিতা আইনাল হোক, তৈমুর রহমান, পিতা আইনাল হোক, কালু

পিতা ফজলু আলী, সেলিম, পিতা আলতাব হোসেন, শাজাহান, পিতা আমজাদ আলী, সোহবুল আলী, পিতা ইয়াসিন আলী, সাজেমান, পিতা বিশু আলী, আব্দুল লতিব, পিতা রিফুজুদ্দিন, বিসারত আলী, পিতা চান্দু আলী, শিহাব, পিতা আলাউদ্দিন, শরীফ, পিতা গিয়াসউদ্দিন, আজিজুর রহমান, পিতা চান্দু ডক্টর।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক বলেন, শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অন্তত ১৫ জন নেতাকর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।
সদস্য সচিব তোসিকুল আলম বলেন, এই যোগদানের মাধ্যমে শিবগঞ্জ বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা