বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াপাখিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী গোলাপ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেমাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ৭১’র পরাজিত শক্তি এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাই আগামীতে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে ৭১’র চেতনায় একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে আগামীতে সকলে মিলেমিশে ধানের শীষে ভোট দিবেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারেরা আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক মোঃ শাহজাহান মিঞাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা