বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ রোভিং সেমিনার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধি”২০২১-২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল
 হায়াত, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিউলী খাতুন সহ কিষাণ-কিষাণীরা।
কৃষকরা প্রাকৃতিক পরিবেশ বুঝে ফসল ফলানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত যাবতীয় কাজ যাতে সম্পাদন করতে পারেন সেজন্য কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দেশের উন্নয়নে বড় অবদান কৃষকের। এই প্রশিক্ষণের মাধ্যমে আবহাওয়া তথ্যসহ কৃষি বিষয়ে বিভিন্ন সেবা পাওয়া যাবে। কৃষিক্ষেত্রে আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আবহাওয়ার গতিবিধি বুঝে কৃষকেরা চাষাবাদ করতে পারে তাহলে অধিক লাভ হওয়া সম্ভব। ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে কৃষকরা বর্তমানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে চাষ করতে পারছে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান বলেন,জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে সময়মতো পৌঁছে দেওয়া কৃষিপ্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে প্রতিকূল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যাবে তেমন অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যাবে।
উল্লেখ্য “প্রকল্পেরই BAMIS পোর্টাল এবং মোবাইল App ব্যবহার করুন নিয়মিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কৃষি উন্নয়নে অবদান রাখুন”।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা