চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিস ইনচার্জ চৌধুরী যোবায়ের আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. আবু বকর, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা